রাজস্থলীতে পলাতক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ‘ছোট মাসুম’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চন্দ্রঘোনা থানার আওতাধীন ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর সফিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাসুম তালুকদারের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানা ও রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

চন্দ্রঘোনা থানা সূত্রে আরও জানা যায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চন্দ্রঘোনা ও রাঙ্গামাটি কোতোয়ালি থানার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন

Scroll to Top