রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। একমাত্র পুত্রের আকস্মিক এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জিহাদ উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার ফজলুল করিম ও ইয়াছমিন আকতার দম্পতির একমাত্র পুত্র। তিনি চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষে ঘুমানোর আগে ঘরের সামনের দরজা খুলে বাইরে যাওয়ার সময় বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়।

ঘটনার বিবরণ দিয়ে নিহতের মা ইয়াছমিন আকতার জানান, দরজা খুলে বাইরে পা রাখতেই অন্ধকারে বিষাক্ত সাপটি তাকে আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top