মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে মেসি। শেষ পর্যন্ত রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বসেরা খেলোয়াড় হয়ে ওঠার দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হে মেসির। শুধু বাবা হিসেবেই নয়, পেশাগত জীবনেও তিনি ছিলেন মেসির অন্যতম প্রধান সহায়।

মেসির এজেন্ট হিসেবে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও অন্যান্য বিষয়ে আলোচনা করতেন হোর্হে। একই সঙ্গে ছেলের ব্যবসায়িক কর্মকাণ্ড ও ক্যারিয়ার ব্যবস্থাপনাতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

মেসির ফুটবলজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর অনেক ক্ষেত্রেই পাশে ছিলেন হোর্হে। মাঠের বাইরে ছেলের ক্যারিয়ার পরিচালনায় তার দীর্ঘদিনের ভূমিকা মেসির সাফল্যের গল্পের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top