বায়েজিদ লিংক রোডে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে, যান চলাচল বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতের ওপর উঠে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে। এতে খুঁটিটি ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিদ্যুতের তার। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বায়েজিদ লিংক রোডের গার্ডেন ভিউ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। একই সঙ্গে বিদ্যুতের তার ছড়িয়ে পড়ে পুরো সড়কে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কের ওপর বিদ্যুতের তার ছড়িয়ে থাকায় দুর্ঘটনাস্থলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top