বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আকুবদন্ডী এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় হাওলা দরবার শরীফ এলাকার আলী আহমদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা মোসলেম উদ্দিনের ছেলে আকিব (২৫), আকুবদণ্ডীর বাসিন্দার রাফির ছেলে আতিকুল (২৫), আতিক রহমানের ছেলের শেখ আফেলা দুয়া (৫),মনজুর ইসলামের ছেলে শেখ আহমদুল (২০) ও মোসলেম উদ্দিনের ছেলে মো. নয়ন (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, রাত সাড়ে ৯টার দিকে ৫ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্য থেকে আকিব ও আতিকুল গুরুতর আহত হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





