বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী সাপ্তাহিক হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি প্রয়োগকৃত ৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার ( ১১ অক্টোবর) বিকালে পরিচালিত এ অভিযানে জেলি প্রয়োগকৃত চিংড়ি বিক্রির দায়ে বিক্রেতা মাহবুবুল আলমকে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
অভিযানকালে জব্দ করা ৮ কেজি বাগদা চিংড়ি পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিচালিত এ অভিযানের মাধ্যমে মৎস্য ও মৎস্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ






