বান্দরবানের রেইচা চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে প্রবেশের সময় সেনাবাহিনীর চেকপোস্টে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের রেইচা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সেনাসদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তল্লাশির পর আটক করেন।

রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় যাচাই, নাম–ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া, আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top