ফলমন্ডিতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না ক ও মূল্য তালিকা হালনাগাদ না করায় নগরের ফলমন্ডিতে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফলমন্ডিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স রূপা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স নোমান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শাহরাস্তী ফার্মকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা বাধ্যতামূলক। ভোক্তাাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top