ফটিকছড়িতে গাঁজা সেবনের সময় ৪ জন আটক, কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় চারজনকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে মোট ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ও থানা পুলিশের সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top