চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় আগ্রাবাদ ডেবায় মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী নুরুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল আজিজের সঞ্চালনায় পোনা অবমুক্ত করার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ খান, শওকত আজম খাজা ও ইয়াছিন চৌধুরী লিটন; সদস্য জাফর আহমদ ও নুরুদ্দিন নুরু; নগর মৎস্যজীবী দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া; যুগ্ম আহ্বায়ক মো. জাফর, সাইদুর রহমান টিটু, তৈয়ব চৌধুরী ও অ্যাডভোকেট জসিম উদ্দিন।
এ সময় বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পতেঙ্গা থানার সভাপতি নুর মোহাম্মদ আকাশ, বাকলিয়া থানার সদস্যসচিব সেকান্দর সুমন, মনছুর, মনির ও বেলাল; চান্দগাঁও থানার সদস্যসচিব মো. মঞ্জুর, যুগ্ম আহ্বায়ক সেলিম ও বেলাল; বন্দর থানার আহ্বায়ক মো. মনছুর ও সদস্যসচিব বদিউজ্জামাল রিজভী; বায়েজিদ থানার আহ্বায়ক মো. সুমন ও পারভেজ; পাঁচলাইশ থানার যুগ্ম আহ্বায়ক কালাম, জাহিদ ও জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





