চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে এক বিশাল স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ডসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাজির দেউড়ি কাঁচাবাজারের সামনে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কাজির দেউড়ি এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
পরবর্তীতে সেখান থেকে বিশাল মূল মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত করতালিতে রাজপথ মুখর করে তোলেন।
সমাবেশে প্রধান বক্তা এমদাদুল হক বাদশাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন যে তিনি দলের ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেন। দীর্ঘদিন ধরে যারা দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাদের হাতে নেতৃত্ব অর্পণ করায় চট্টগ্রাম যুবদলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
এমদাদুল হক বাদশাহ আরও বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন ও জনগণের কল্যাণে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমাবেশে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ম. কামাল উদ্দিন, সাবেক সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন রাজ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস সবুজ, সাবেক সহ-প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মো. আমিনউল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, আব্দুল জলিল, জাবেদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, কোতোয়ালি থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, বাকলিয়া থানা যুবদল নেতা জাকির হোসেন, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, মো. মুরাদ, মোহাম্মদ সিরাজ খান রাজু, মো. মামুন, মো. ওমর ফারুক রানা, মো. আলমগীর, নুরুল কবির বাপ্পি, সাব্বির ইসলাম, মো. সানি, মোহাম্মদ ফোরকানসহ আরও অনেকে।
চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রায়হান, সালেহ নূর নাছিম, ফয়সল সাকিব মিম, মো. দেলোয়ার, ইয়াকুব খান, সালাউল কাদের সানি, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফরিদ, আবুল হোসেন, আব্বাস উদ্দিন, জিসান, মোবারক, বাবলু, জসিম, সাইফুলসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





