নগরীর ফ্লাইওভারের নিচে উধাও নিরাপত্তা রেলিং, বাড়ছে ছিনতাই-দুর্ঘটনা!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ উড়ালসড়কগুলোর (ফ্লাইওভার) নিচ থেকে চুরি হয়ে যাচ্ছে একের পর এক নিরাপত্তা রেলিং। রাতের পাশাপাশি দিনের আলোতেও ঠেকানো যাচ্ছে না চুরি। নগরীর মুরাদপুর থেকে জিইসি এক প্রকার উম্মুক্ত অবস্থা্য় রয়েছে ফ্লাইওভারের নিচের অংশ। ফলে মাদকসেবী ও ভবঘুরেদের অলিখিত আস্তানায় পরিণত হয়েছে এসব স্থান। যার কারণে বাড়ছে ছিনতাই ও দুর্ঘটনার ঝুঁকি!

এদিকে একের পর চুরির ঘটনা ঘটলেও তা ঠেকাতে কার্যকর তেমন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, একদল যুবক প্রকাশ্যেই উড়ালসড়কের নিচ থেকে রেলিং খুলে নিচ্ছে। এ সময় আশপাশে থাকা পথচারীরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও কোথাও কর্তৃপক্ষের হস্তক্ষেপ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলাতেই এসব চুরির ঘটনা ঘটছে। অথচ এলাকার নিরাপত্তা নিশ্চিতে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, কর্তৃপক্ষের উদাসীনতাই এসব চুরির জন্য দায়ী। তবে এবার কার্যকর বেশ কিছু  পদক্ষেপ নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…….

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top