নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারের পিলারে আগুন!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসি মোড় এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি পিলারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিং পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জিইসি মোড়ের হোটেল জামানের বিপরীতে থাকা ফ্লাইওভারের নিচের পিলারটিতে এ আগুনের সূত্রপাত হয়।

জিইসি মোড়ের এক ব্যবসায়ীরা জানান, ফ্লাইওভারের পিলারে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। কিন্তু কিভাবে লেগেছে কারা লাগিয়েছে সেটি জানা যায়নি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিভিয়ে ফেলে।

জানা গেছে,  ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা— বিড়ি বা সিগারেটের আগুন থেকে ডেকোরেশন কার্পেটিংয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তাছাড়া আর্টিফিশিয়াল ঘাসের কার্পেটিং হওয়ায় আগুন দ্রুত পিলারের উপর দিকে চলে যায়।

অগ্নিকাণ্ডে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top