চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহরে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে, সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে হালিশহর থানার বড়পুল বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকার জয়নাল জমিদারের ভাড়াঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন হাজেরা আক্তার টুনি (২৫) ও নুর নাহার ওরফে ঝিল্লি (৪৫)।
হালিশহর থানা পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার দুই নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় হালিশহর থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





