পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে চায়নার সিচুয়ান এয়ারলাইনসের চেংডু- ঢাকা কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৫৫ মিনিটে CSC-9851 ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম BS-101 ফ্লাইটটি বৈরী আবহাওয়ায় ডাইভার্ট হয়ে কক্সবাজার চলে যায় এবং সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা BG-615/616 ফ্লাইটটি বৈরী আবহাওয়ায় বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





