নিজস্ব প্রতিবেদক : রুচিশীল মানুষের অবকাশযাপনকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময় করে আসছে ‘ছুটি’। আস্থা ও গুণগত মানের ধারাবাহিকতা ধরে রেখে পর্যটন নগরী কক্সবাজারে ছুটি নিয়ে এসেছে একাধিক মেগা প্রজেক্ট। যার মধ্যে রয়েছে কলাতলীতে ছুটি বে ও জাহাজপুরাতে ছুটি ভিলা এবং ছুটি রিসোর্ট কক্সবাজার।
তবে এবার রিসোর্টে শুধু ঘুরতে যাওয়া নয়, আপনিও হতে পারেন রিসোর্টের মালিক। ছুটি গ্রুপের শেয়ার মালিকানার সুযোগ নিয়ে বিনিয়োগের মাধ্যমে যুক্ত হতে পারেন একটি স্বপ্নের রিসোর্টের সঙ্গে।”
এছাড়াও প্রবাসীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। প্রবাসীরা যদি কয়েকজন একত্রিত হয়ে ছুটির শেয়ার মালিকানা ক্রয় করেন সেই ক্ষেত্রে তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট।
ইনানী বিচের খুব কাছেই ঝাউবন বেষ্টিত জায়গায় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটি স্থান ছুটি ভিলা। মাত্র ১০ মাসেই ছুটি ভিলার কাজ সম্পন্ন করে শেয়ার মালিকদের হস্তান্তর করা হয়। এই মেগা প্রকল্পের মাত্র ২০ মিনিট দূরত্বে জাহাজপুরায় ১৫৩ কাঠা জায়গাজুড়ে নির্মিত হতে যাচ্ছে পাঁচ তারকা ‘ছুটি রিসোর্ট কক্সবাজার’।
এ প্রকল্পে থাকছে ১১০টি আধুনিক রুম, ২টি ইনফিনিটি সুমিং পুল এবং ৪০ টির ও বেশি এমিনিটিস। এই রিসোর্টের এক পাশে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক, পিছনে সবুজ পাহাড় ও শতবর্ষী গর্জন বন, আর সামনে বিশাল সমুদ্র,যা পর্যটকদের জন্য তৈরি করবে প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশযাপনের এক নতুন ঠিকানা।
এছাড়াও দেশে বসেই দুবাইয়ের মতো বিলাসবহুল ও অভিজাত অবকাশের অনুভূতি দেওয়ার লক্ষ্যেই ‘ছুটি’ তাদের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারে আরও একটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যা হলো ‘ছুটি বে কলাতলি সেভেন স্টার স্ট্যান্ডার্ড হোটেল’।
এছাড়াও ছুটির আরও একটি চলমান প্রজেক্ট হলো ছুটি ভিলা যা ছুটি রিসোর্ট-এরই একটি অংশ। ১০ কাঠা জমির ওপর নির্মিত এই প্রজেক্টে থাকছে ১০টি লাক্সারি ট্রপিকাল ভিলা। ইতোমধ্যে একটি ভিলা হস্তান্তর করা হয়েছে এবং বাকি ভিলাগুলো পর্যায়ক্রমে নির্মাণাধীন রয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর একটি করে ভিলা হস্তান্তর করা হবে, যা গ্রাহকদের জন্য আধুনিক, বিলাসবহুল ও প্রকৃতির সান্নিধ্যে এক শান্ত ও প্রাকৃতিক জীবনযাপনের অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ছুটি রিসোর্টের নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে চায়নার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান।
ঢাকা গাজীপুর এবং কক্সবাজার পর্যটন খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে ছুটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের মানুষের কাছে ছুটি গ্রুপের এই সুযোগ-সুবিধা পৌঁছে দিতে চট্টগ্রামের আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টারে রয়েছে ছুটি গ্রুপের শাখা অফিস
বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌকির আহমেদ এবং বিপাশা হায়াতের নক্ষত্র বাড়ি এখন ছুটি নক্ষত্র বাড়ি হিসেবে মালিকানা নেওয়া হয়েছে। ছুটি নক্ষত্র বাড়ি এখন ছুটি গ্রুপ এরই একটি অংশ এবং আপনারা যারা শেয়ার মালিকানা ক্রয় বিনিয়োগ করতে চান এখানেও সেই সুযোগ-সুবিধা রয়েছে।
ছুটি গ্রুপের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আসাদুজ্জামান বলেন, দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে কক্সবাজারে ছুটি গ্রুপের মেগা প্রকল্প ছুটি ভিলা, ছুটি রিসোর্ট কক্সবাজার এবং ছুটি বে নির্মাণ কাজ চলমান রয়েছে। ছুটির এই ঠিকানায় শেয়ার মালিকানা ক্রয় করে আপনারাও লাভবান হতে পারবেন আজীবন। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। তারা যদি কয়েকজন মিলে গ্রুপ করে ছুটিতে শেয়ার মালিকানা ক্রয় করেন তাহলে তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট অফার।
ছুটির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ছুটিতে আপনারা শেয়ার মালিকানা কিনেন বা না কিনেন ছুটির চট্টগ্রামের আগ্রাবাদ অফিসে এসে ঘুরে দেখে যাবেন এবং কথা বলে যদি ভালো লাগে বিশ্বাসযোগ্য হয় তাহলে আপনি আপনার মূল্যবান অর্থ ইনভেস্ট করবেন।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……
চাটগাঁ নিউজ/এসএ






