চবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাছান মিয়া

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২২তম ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে গত ৭ জুলাই আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আজ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে রেজিস্ট্রার দপ্তরের শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়াকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top