নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সামিউর রশিদ নামে সাউদার্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন তার ভাই নাফিউর রশিদ ও বাবা মো. সাইফুদ্দিন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুমানিক বিকাল ৫টার দিকে ইনস্টিটিউটের ভিতরে পরীক্ষা দিয়ে বের হয়ে ২ দফা হামলার শিকার হন ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার। তবে কারা হামলা করেছে এ বিষয়ে তারা অবগত নন। তাই এই হামলার বিচার চাইতে তারা স্বপরিবারে সিপ্লাস টিভিতে আসেন। সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজ এই বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানপূর্বক সংবাদ পরিবেশন করবে।
তবে ভুক্তভোগীদের দাবি, এই ঘটনা সংঘটিত হওয়ার সময় আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল এবং অনেকেই ভিডিও ধারণ করেছেন। তাই কারো কাছে ছবি-ভিডিও বা হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে সিপ্লাস টিভির অফিশিয়াল নাম্বার কিংবা মেসেঞ্জারে প্রেরণের অনুরোধ রইলো।
চাটগাঁ নিউজ/জেএইচ





