চকবাজার ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ খাঁন আর নেই

চাটগাঁ নিউজ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চকবাজার ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মমতাজ খাঁন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৫ ঘটিকায় স্হানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

তার এই আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমা মমতাজ খাঁন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মাসুদ খানের মা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top