কোতোয়ালীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কোতোয়ালী থানার ওসমানিয়া লেইনের মৃত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, মো. ফজলুল করিম দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে মোহাম্মদ আব্দুল মালেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top