কাল শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা

চাটগাঁ নিউজ ডেস্ক : বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংগঠক আনোয়ারার কৃতি সন্তান প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (৪ মে) বিকাল ৪টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে এই শোকসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্ত নাগরিক কমিটি আয়োজিত এই শোকসভায় প্রয়াত শিক্ষকের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্খি, পরিবারের সদস্য, বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top