কুলাংগার সন্তান জন্ম দিয়ে আদালতে ঘুরছেন সাবেক সচিব বাবা!
মামলা থেকে বাদ যাননি মা-বোনেরা

চাটগাঁ নিউজ ডেস্ক:  সন্তান যখন ভালো কিছু করে কিংবা ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তখন  তাকে নিয়ে গর্ব করেন বাবা-মায়েরা। আবার সন্তান যখন কুলাংগার হয় তখন আদালতের দ্বারে দ্বারেও ঘুরতে হয় বাবা-মায়ের। তেমনি এক কুলাংগার সন্তানের জন্য বয়সের ভারে ন্যুব্জ সাবেক সচিব সৈয়দ আলমগীর ফারুক ও মা ইসরাত আলমগীরসহ কুলাংগারের আরো ৩ বোন ঘুরছেন আদালত প্রাঙ্গণে। যাদের বিরুদ্ধে সম্প্রতি জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

আর এই কুলাংগারের নাম হলো সৈয়দ হামজা আলমগীর। যিনি তাদের পারিবারিক ব্যবসা ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করে যিনি দুবাইয়ে পলাতক রয়েছেন।

জানা গেছে, জালিয়াতির মাধ্যমে পুঁজিবাজারে ৪ মিউচুয়াল ফান্ড থেকে ২৩৫ কোটি ১২ লাখ টাকা সরিয়ে নিয়েছে ইউএফএস। এরমধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীরের নেতৃত্বে ১৭০ কোটি ৬৯ লাখ টাকা সরাসরি আত্মসাতের প্রমাণ মিলেছে। এই টাকা নিয়ে তিনি দুবাই পালিয়ে যান। পরে এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিএসইসির প্রতি রুল জারি করেন সর্বোচ্চ আদালত।

সর্বশেষ বিএসইসির তদন্ত রিপোর্টে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপে নিয়েছে কমিশন। এসব পদক্ষেপের মধ্যে ছিল ইউএফএসের লাইসেন্স বাতিল, কোম্পানির এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, অডিট কোম্পানি নিষিদ্ধ করা এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top