মিয়ানমার পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড

চাটগাঁ নিউজ ডেস্ত: পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্টসহ একটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) ভোর পাঁচটায় চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা ও নরম্যান্স পয়েন্ট কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ৩০০ বস্তা সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top