সাতকানিয়ায় নেপালি ব্লগারের সঙ্গে সিএনজি চালকের দুর্ব্যবহার!
সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় এক নেপালি ট্রাভেল ব্লগারকে গালাগালি  ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে এক সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে সেখানে উঠে নিন্দার ঝড়।

জানা গেছে, ভিডিওটি চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকার। যার সঙ্গে সিএনজি চালক অসৌজন্যমূলক আচরণ করেছেন তিনি হলেন সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা জনপ্রিয় নেপালি ট্রাভেল ব্লগার ও সাইক্লিস্ট বিশ্বাস রয়।

তিনি মাদক ও নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে নিজ এলাকা নেপালের ইলাম জেলা থেকে গত ১৮ মে সাইকেল ভ্রমণ শুরু করেন। ভারতের শিলিগুঁড়ি হয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। ১ মাসের ভিসা নিয়ে দেশের বিভিন্ন জেলা ঘুরে তরুণ সমাজকে মাদক ও নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার কাজ করে যাচ্ছেন তিনি।

এর মধ্যে গত ১৮ জুন কক্সবাজার যাওয়ার পথে বিশ্বাস রয়ের সঙ্গে চট্টগ্রামের সাতকানিয়ায় এক সিএনজিচালকের বাকবিতণ্ডা হয়। যেখানে সিএনজি চালক ওই নেপালি তরুণকে মারতে  উদ্ধত হন এবং অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। কেরানীহাট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও বিশ্বাস রয় নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, সাইকেল আরোহী বিশ্বাসের সঙ্গে এক সিএনজিচালকে অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে আঙুল উঁচিয়ে আক্রমণাত্মক আচরণ করছেন এবং চাটগাঁইয়া ভাষায় গালাগালি করছেন। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই তা ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু করে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top