চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার হওয়া আলী আকবর (২৬) সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আলী আকবর জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





