অভিযান দেখে পলায়ন, পানি কারখানা বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

চাটগাঁ নিউজ ডেস্ক :  লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে নগরের পাহাড়তলীতে ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ও ট্রেড লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের এই পানি কারখানা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গেলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

একই অভিযানে অমিত ফুড প্রোডাক্টসকে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (খাদ্যপণ্যে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড়, বিড়ালের বিচরণ) অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

Scroll to Top