মহেশখালীতে মোবাইল কোর্ট, দুই ফার্মেসিকে জরিমানা

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধ এবং বিভিন্ন ফার্মেসিতে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ মজুদ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি ফার্মেসিকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে মহেশখালী উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top