ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে ডবলমুরিংয়ের দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে কিবরিয়ার খালিমাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান (২১), জালাল আহমেদ প্রকাশ রানা (৩২), মেহেদী হাসান রুবেল (২৫), কাদের আল মঈন উদ্দিন প্রকাশ রাজু (৪১) এবং মো. রবিন (৩০)। তারা চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলার বাসিন্দা এবং বর্তমানে ডবলমুরিং থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে নালাপাড়াস্থ কিবরিয়ার খালিমাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি স্টিলের টিপ ছোরা, ১টি স্টিলের চাপাতি, ১টি সেলাই রেঞ্জ এবং ১টি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top