কক্সবাজারে চার ঘণ্টায়ও মেলেনি পুকুরে নিখোঁজ কিশোরের সন্ধান!
পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল ও গেঞ্জি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে পড়ে আছে একটি সাইকেল, একজোড়া জুতা আর একটি গেঞ্জি। কিন্তু এগুলো যার , সেই কিশোরটিই নিখোঁজ।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয় অজ্ঞাতনামা সেই কিশোর।

পরে ​খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তবে টানা চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর তল্লাশি চালিয়েও বিকেল ৪টা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। উদ্ধার হওয়া সাইকেল ও পোশাকের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/শাহেদ/জেএইচ

Scroll to Top