হৃদিতা চক্রবর্তী: রাজধানী ঢাকায় সফলতার পর এবার চট্টগ্রামেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে ক্যামেরা স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর অধিকাংশ ট্রাফিক সিগন্যাল অকেজো থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে হাতের ইশারার ওপর নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি অবৈধ পার্কিং, নিয়মবহির্ভূত লেন পরিবর্তন ও ট্রাফিক আইন ভঙ্গের কারণে প্রায়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
সিএমপির পরিকল্পনা অনুযায়ী, নতুন এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও নজরদারিতে থাকবে আধুনিক এআই ক্যামেরাতে।
বিস্তারিত সিপ্লাস টিভিতে……
চাটগাঁ নিউজ/জেএইচ





