সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ মুহাম্মদ জিহান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে কালামিয়া সারাংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান ওই এলাকার খোরশেদ আলমের কনিষ্ঠ ছেলে। তিনি মাদামবিবিরহাটস্থ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী জানান, ঘরের মোটরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে জিহান গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top