রাঙামাটিতে উদ্ধার অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি সদর থেকে উদ্ধার করা ৬ ফুট লম্বা ও প্রায় ৭ কেজি ওজনের একটি অজগর সাপ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন ভুঁইয়া, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ জানান, গত সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে রাঙামাটির হ্যাপির মোড় এলাকায় খাজা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের জানালায় পেঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে রাঙামাটি সদর রেঞ্জ অফিসে নিয়ে আসে।

পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top