লামায় পাহাড় কাটার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. লোকমান ওই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

ইউএনও মো. মঈন উদ্দিন জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) এবং ১৫(১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top