পড়া হয়েছে: 20
ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৫-এর সিপিসি দলের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার এনামুল হক (এনাম) ও নুরুল আফসার (রিপন)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন





