কর্ণফুলী নদীতে মাছধরার ট্রলারে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ব্রিজঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়ার কুণ্ডলী দেখে আশপাশের জাহাজেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ‘এফবি ঐশী’ নামের একটি মাছধরার ট্রলারে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট পাঠানো হয়। তারা রাত ৯টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top