রাঙ্গুনিয়ায় ১৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭টি সিআর (চেক রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবল সাহা (৩০)-কে গ্রেফতার করেছে।

সোমবার (১১ মে) রাঙ্গুনিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুবল সাহা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল এলাকার মৃত গৌরপদ সাহার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুবল সাহার বিরুদ্ধে মোট ১৭টি মামলার ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ৪টি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সাধারণ সিআর পরোয়ানা অন্তর্ভুক্ত রয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, সুবল সাহা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top