পটিয়ায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাইমুনুল ইসলাম (৩৩), সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ এবং মো. নাসির উদ্দিন।

থানা সূত্রে জানা যায়, পটিয়া থানায় কর্মরত এসআই (নিঃ) শফিক উল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার (৪ মে) একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. মাইমুনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এএসআই (নিঃ) জাফর আহমেদ, এএসআই (নিঃ) মো. বিল্লাল হোসেন সরকার এবং এএসআই (নিঃ) মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ফরহাদ এবং আরেক আসামি মো. নাসির উদ্দিনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top