চাটগাঁ নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। বাংলাদেশ সবসময় নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, ভারতের সঙ্গে পুশইন ইস্যু, গঙ্গার পানি চুক্তি এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শিগগিরই ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়েও কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি “বাংলাদেশ ফার্স্ট” নীতির ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী দেশের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না।
চাটগাঁ নিউজ/এমকেএন





