সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে যেমন কাজ করেছেন, তেমনি বরেণ্য নির্মাতাদের পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন। এবার তিনি জানালেন তার নতুন এক ইচ্ছার কথা।

সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি–এর সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তার।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, একজন পরিচালকই মূলত একজন শিল্পীকে নির্বাচনের ক্ষমতা রাখেন। তিনি বলেন, “আমার ক্যারিয়ারে এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান–এর মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার এই ইচ্ছা অনেকটাই পূরণ হয়েছে।”

কলকাতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “সৃজিতদার মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যদি কখনো সুযোগ আসে, গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব দেওয়া হয়, তাহলে অবশ্যই কাজটি করতে চাই।”

বর্তমানে অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন দুটি চলচ্চিত্র নিয়ে—‘দুর্বার’ ও ‘সিক্রেট’। এর মধ্যে ‘দুর্বার’ ছবির প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’-এর ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top