চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামবাসীর ক্ষতি করে সিআরবিতে কোনো ধরনের হাসপাতাল করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের সিআরবি এলাকায় একটি হাসপাতাল উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। কিন্তু চট্টগ্রামের সর্বস্তরের জনগণের পাশাপাশি পরিবশবিদদের বাধার মুখে সেই প্রকল্প থমকে যায়। সে সময় যারা হাসপাতালের বিরোধীতা করেছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলার সিদ্ধান্ত ছিল সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। কিন্তু সে পর্যন্ত বিষয়টি আটকে ছিল। তাই উক্ত জায়গায় হাসপাতাল হতে পারে কিনা তা ভাবা হচ্ছে।’
শেখ রবিউল আলম আরও বলেন, ‘তবে এখনো পর্যন্ত সিআরবিতে হাসপাতাল হবে– এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। যা কিছু হবে তা সবার সঙ্গে আলোচনা করেই হবে।’
এদিকে, হাসপাতালের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনের কথা শুনে রোববার সকাল থেকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





