পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— আবদুল মাবুদ (প্রঃ দুদু মিয়া, বয়স ৫০), কুতুব উদ্দিন (৩৫), জোবায়ের ইবনে আলম হামীম (২০), মো. শফিউল বশর মিয়াজী (প্রঃ শরীফ, ৩৪), আবু তাহের (৪২), সুমন সর্দ্দার, মো. কাউছার উদ্দীন, মোহাম্মদ জসীম উদ্দিন, হাবিবুর রহমান রানা (২২) এবং মো. ইসমাইল হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী, চুরি মামলার ২ জন আসামি, জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামি রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
পটিয়া থানার এসআই (নিঃ) সমীর ভট্টাচার্য সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকায় এসব আসামিকে গ্রেফতার করেন। অভিযানটি নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয় বলে জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন






