কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুনকে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে ওই এলাকার সিনেমা হল নামক স্থানে এ ঘটনা ঘটে।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হলে আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে আমরা তদন্ত করছি।

চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ

Scroll to Top