চট্টগ্রামে একদিনে ২৬ জন সন্দেহভাজন হামের রোগী!

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন সন্দেহভাজন হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে জেলার ১৫টি উপজেলায় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম জেলায় হামের সংক্রমণ নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জেলায় এখন পর্যন্ত ৫৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে ঢাকার এনপিএমএল ও আইপিএইচ থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত ৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ৮ জনের মধ্যে ৬ জন নগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নমুনা পরীক্ষার জন্য নতুন করে ১৬টি নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে ৬টি নগর থেকে এবং ১০টি উপজেলা থেকে সংগৃহীত। এ নিয়ে জেলায় ৯১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হামের নমুনা পরীক্ষার একমাত্র অনুমোদিত পরীক্ষাগার ঢাকার এনপিএমএল, আইপিএইচ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top