ফটিকছড়িতে বন বিভাগে হামলা, ৫ আসামি কারাগারে

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ধুরুং বিট অফিসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হারুনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— হাছি মিয়া (৫০), পিতা: হাজী আমিনুল হক; আইয়ুব আলী (৪৬), পিতা: আব্দুল্লাহ; মো. রফিক (৫৯), পিতা: মৃত কবির আহমদ; আব্দুল্লাহ (২২), পিতা: আনোয়ার ইসলাম; এবং মো. মাসুদ (৪০), পিতা: মৃত হাফিজুর রহমান (প্রকাশ সোনা মিয়া)।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ফটিকছড়ি উপজেলার ধুরুং বিট অফিসে বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন না পেয়ে পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top