রাউজানে গুলিতে আহত উপজেলা শ্রমিক দলের নেতা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার পৌর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মেহেদী হাসান (৩২) উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকে ও পায়ে গুলি লাগে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা এক শ্রমিক দল নেতাকে গুলি করে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top