বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ১০ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে পুড়েছে ১০ বসতঘর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা ৩নং ওয়ার্ডের সেরাং বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- নুরুল আলম, জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, দিদারুল আলম, আনু মিয়া, মো. রফিক সওদাগর, মনজু মিয়া, হান্নান ও শাহা আলম।

স্থানীয় ইউপি সদস্য মনছুরুল হক বলেন, পাশের বাড়িতে মেজবান থাকায় সবাই দাওয়াতে চলে যায়। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সকলে দৌঁড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বোয়ালখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top