মহেশখালীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া সড়কে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে ৮ বছর বয়সী মোস্তফা সাদিয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কালারমারছড়া মাছ বাজার সংলগ্ন প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোস্তফা সাদিয়া স্থানীয় কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়া এলাকার ভেট্টো মাঝির মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মোস্তফা মাছ বাজার এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক শিশুটির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top