বোয়ালখালী প্রেসক্লাব পেল নতুন কমিটি

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান চৌধুরী’র সভাপতিত্বে ও সদস্য সচিব অধীর বড়ুয়ার সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভার সভাপতি ও আহ্বায়ক কমিটির আহবায়ক মো. লোকমান চৌধুরী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির রূপরেখা ঘোষণা করেন।

নতুন কার্যকরী কমিটির সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম ( দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক পদে ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা ও সিপ্লাস টিভি) ও সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুর রহমান (নাগরিক টিভির স্টাফ রির্পোটার) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সেলিম চৌধুরী (দৈনিক সকালের সময়), সহ-সভাপতি পদে এমরান চৌধুরী (বাংলা টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক এস. এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী), অর্থ সম্পাদক পদে খোরশেদুল আলম (দৈনিক সাঙ্গু), দপ্তর সম্পাদক শাহা আলম বাবলু (বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম (দৈনিক মুক্ত খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম. আর তাওহীদ (দৈনিক সমাচার) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৫ জনকে কার্যনির্বাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষ চক্রবর্তী, আবদুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন, তাজুল ইসলাম মানিক।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসএ

Scroll to Top