ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় বন্দুক উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের একটি পাহাড়ি এলাকায় পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় বন্দুক দুটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে উদালিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের উপস্থিতিতে বন্দুক দুটি জব্দ করে হেফাজতে নেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল জানান, সকালে খবর পেয়ে সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top