চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় এসব গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১১০ জন। তাদের মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ১০৭ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে মাদকসংক্রান্ত অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ জনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সময়ে ২৫টি মামলা করা হয়েছে।
ডিআইজি জানান, অন্যান্য গ্রেপ্তারের মধ্যে নিয়মিত মামলায় ৭৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন পরোয়ানায় ৯২ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে ১১ হাজার ৮৫০ টাকা জরিমানা।
অভিযানকালে পুলিশ ১৮ হাজার ৩১২ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা এবং ১০৭ লিটার ৪৫০ মিলিলিটার চোলাইমদ উদ্ধার করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






